প্রযুক্তির বিবর্তন আর সময়ের সঙ্গে ফ্যাশনের ধরন বদলেছে। তবে অতীতে ফিরে যাওয়ার নস্টালজিক আকর্ষণ এখনো কমেনি। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কল্যাণে সেই নস্টালজিয়াই পেয়েছে নতুন মাত্রা।
বর্তমানের ছবিকে এআইয়ের মাধ্যমে বদলে চার দশক আগের আশির দশকের আবহে নিজেকে দেখছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই রেট্রো ট্রেন্ডে এবার গা ভাসিয়েছেন দেশের বিনোদন জগতের তারকারাও।
চিত্রনায়িকা পূর্ণিমা নিজের একটি রেট্রো লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ট্রেন্ড’। তার সেই ছবিটি ভাইরাল হয়েছে।
আরেক নায়িকা তমা মির্জাও নিজের ছবি দিয়েছেন আশির দশকের লুকে। তার ক্যাপশন ‘ট্রেন্ড অনুসরণ করছি।’
চেয়ারম্যান : নিশিতা বড়ুয়া, পরিচালক : মুমতাহিনা মুমু
নিউজ নিমুরা প্রধান কার্যলয় : ফজল ভিলা, ৭৪৫/এ, শহীদ মির্জা লেইন, মেহদীবাগ, চট্টগ্রাম। মোবাইল : ০১৭৯৫৯৯৯১০৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত