দুর্গা পূজাতে ভারতে মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন সিনেমা ‘দেশু ৭’। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। এরই মধ্যে প্রকাশিত হয়েছে টিজার ও প্রথম গান, দুটিই পেয়েছে দর্শকের সাড়া। তবে সিনেমাটিরর প্রচারের বদলে দেব-শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েই বেশি আলোচনা হওয়ায় বিরক্ত অভিনেতা
সম্প্রতি কলকাতায় একটি স্যালোনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন দেব। তার দাবি, শুভশ্রীর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতেও এখন তিনি ভয় পান। দেব বলেন, একসময় সম্পর্ক ছিল। এখন আমরা বন্ধু হয়েছি। তোমাদের সঙ্গে যেমন কথা বলি, ওর সঙ্গেও প্রকাশ্যে কথা বলতে ভয় লাগে। কে কীভাবে রিল বানাবে। আমি একটা অনুষ্ঠানে গিয়েছি, স্বাভাবিকভাবে আলিঙ্গন করছি সেটা নিয়েও রিল বানানো হচ্ছে। আমরাদেবের মতে, এ কারণেই ‘দেশু ৭’-এর প্রচারে তারা সেভাবে বের হচ্ছেন না। কারণ প্রচারে গেলেই সিনেমার বদলে উঠে আসছে তাদের সম্পর্ক, বিচ্ছেদ কিংবা ডিভোর্সের প্রসঙ্গ। অভিনেতা বলেন, আমরা প্রোমোশনেই বের হচ্ছি না। বের হলেই এই প্রশ্ন, ডিভোর্স, বিচ্ছেদ এসব নিয়ে আলোচনা হচ্ছে। কেউ ‘দেশু ৭’ নিয়ে আলোচনা করছে না।
দেব প্রথমবার পরিচালনা করে যে ক্যানভাসটা তৈরি করেছে, সেটা নিয়ে কেউ কথা বলছে না। কবে শেষ কোনো বাংলা সিনেমার শুটিং লাদাখে হয়েছে, সেটাও কেউ বলছে না।

চেয়ারম্যান : নিশিতা বড়ুয়া, পরিচালক : মুমতাহিনা মুমু
নিউজ নিমুরা প্রধান কার্যলয় : ফজল ভিলা, ৭৪৫/এ, শহীদ মির্জা লেইন, মেহদীবাগ, চট্টগ্রাম। মোবাইল : ০১৭৯৫৯৯৯১০৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত