মিস ইউনিভার্স ২০২৬’ প্রতিযোগিতায় সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার লক্ষ্যে দেশবাসীর কাছে ভোট ও সমর্থন চেয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
দেশবাসীর উদ্দেশে মাহি লেখেন, ‘বাংলাদেশ, এবার তোমাদের সাপোর্টটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন! আমাকে Miss Universe 2026-এর Top 30-এ পৌঁছে দিতে তোমাদের প্রত্যেকটি ভোট অনেক গুরুত্বপূর্ণ।’
পোস্টে তাকে ভোট দেওয়ার পদ্ধতিও জানিয়েছেন মাহি। তার দেওয়া নির্দেশনা অনুযায়ী, গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘MU Fan’ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। এরপর অ্যাপের ভোট বিভাগে ‘Miss Universe 2026’ নির্বাচন করে ‘Samira Khan Mahi – Bangladesh’ নামে তাকে খুঁজে ভোট দেওয়া যাবেমাহি জানান, অ্যাপে বিনামূল্যে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি গেম খেলে পয়েন্ট অর্জন করে সেই পয়েন্টের মাধ্যমেও তাকে সমর্থন জানানো যাবে। অতিরিক্ত ভোট দেওয়ার জন্য অর্থের বিনিময়ে ভোটের ব্যবস্থাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে প্রতিযোগিতার বিভিন্ন আয়োজন ও প্রস্তুতির মুহূর্ত নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন মাহি। সম্প্রতি কোকা-কোলা ফ্যাশন শোতে অংশ নেওয়ার আগে মেকআপ রুমের কিছু ছবি ও অভিজ্ঞতা অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

চেয়ারম্যান : নিশিতা বড়ুয়া, পরিচালক : মুমতাহিনা মুমু
নিউজ নিমুরা প্রধান কার্যলয় : ফজল ভিলা, ৭৪৫/এ, শহীদ মির্জা লেইন, মেহদীবাগ, চট্টগ্রাম। মোবাইল : ০১৭৯৫৯৯৯১০৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত