ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় আকভান। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড়টি।এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। যা দমকা হাওয়ায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। বর্তমানে ঘূর্ণিঝড়টি দুর্বল হতে শুরু করেছে।
তবে ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
এরইমধ্যে ওড়িশায় প্রায় ৩ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

চেয়ারম্যান : নিশিতা বড়ুয়া, পরিচালক : মুমতাহিনা মুমু
নিউজ নিমুরা প্রধান কার্যলয় : ফজল ভিলা, ৭৪৫/এ, শহীদ মির্জা লেইন, মেহদীবাগ, চট্টগ্রাম। মোবাইল : ০১৭৯৫৯৯৯১০৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত