কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে অভিযান চালিয়ে কাদার মধ্যে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী পেরিয়ে মিয়ানমারে পালিয়ে যায়।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে বালুখালী সীমান্তের দমনখালী এলাকায় এ অভিযান পরিচালনা করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে দমনখালী সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি আভিযানিক দল। পরে ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।
রাত আনুমানিক ১১টার দিকে আধুনিক প্রযুক্তির সহায়তায় শূন্যরেখার কাছাকাছি দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করেন বিজিবি সদস্যরা। এ সময় বিশেষ টহল দলের সদস্যরা কৌশলগত অবস্থান নিলে বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে নাফ নদী পেরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায় তারা।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কাদার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি পলিথিনের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বিজিবি জানায়, সদস্যদের তৎপরতা ও বিচক্ষণতায় মাদকের চালানটি দেশের অভ্যন্তরে প্রবেশের আগেই উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা ইয়াবার বিষয়ে উখিয়া থানায় মামলা দায়েরের পর সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান, এসজিপি, বিপিএমএস বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালন
চেয়ারম্যান : নিশিতা বড়ুয়া, পরিচালক : মুমতাহিনা মুমু
নিউজ নিমুরা প্রধান কার্যলয় : ফজল ভিলা, ৭৪৫/এ, শহীদ মির্জা লেইন, মেহদীবাগ, চট্টগ্রাম। মোবাইল : ০১৭৯৫৯৯৯১০৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত