বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী চট্টগ্রামে Legend Foundation-এর উদ্যোগে SSC কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার নির্দেশন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ নাজেম উদ্দীনের Renth অ্যাপ কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে পূর্ব নাছিরাবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল চট্টগ্রামের বাজারে দেড় শ কেজির কোরাল, দাম প্রায় আড়াই লাখ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের মাঝে মাহবুবুর রহমানের ত্রাণ বিতরণ চট্টগ্রামের চোরা মার্কেট, ফুটপাত দখলে চোরাই পণ্যের প্রকাশ্য বেচাকেনা, ভোগান্তিতে নগরবাসী মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ চট্টগ্রাম ওয়াসায় ২৪২ কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি, শেষ হলো ১৩-২০ বছরের অপেক্ষা শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পটিয়া প্রেস ক্লাব থেকে নুর হোসেনের সদস্যপদ বাতিল আইআইইউসি ক্যাম্পাসে ইসলামী ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, রংপুর থেকে গ্রেপ্তার নিরাপত্তাকর্মী

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

মো: জাহাঙ্গীর আলম : কোরবানির পশুর চামড়ার দাম সরকার নির্ধারিত মূল্যতালিকায় গত বছরের তুলনায় ২ টাকা বৃদ্ধি পেলেও বাস্তব বাজারে তার প্রতিফলন দেখা যায়নি। বরং রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গত বছরের চেয়েও কম দামে চামড়া বিক্রি হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।

বাজার সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এবার প্রতি পিস গরুর চামড়া গত বছরের তুলনায় ১৫০ থেকে ২০০ টাকা কম দামে বিক্রি হয়েছে। অন্যদিকে ছাগলের চামড়া কিনতেও ব্যবসায়ীদের তেমন আগ্রহ দেখা যায়নি, ফলে অনেক স্থানে চামড়া বিক্রি নিয়ে বিপাকে পড়েন সংগ্রহকারীরা।
চামড়ার বাজারে দীর্ঘদিনের ব্যবসায়ী আবুল হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, ২৫-৩০ বছর আগে একটি গরুর চামড়া ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি করেছি। বর্তমানে একই ধরনের চামড়া বিক্রি হচ্ছে মাত্র ৪০০ থেকে ৫০০ টাকায়। এই দামে শ্রমিকের খরচও ওঠে না। এভাবে চললে এই খাত টিকিয়ে রাখা সম্ভব নয়।

একই ধরনের অভিযোগ তুলে আরেক মৌসুমি ব্যবসায়ী বলেন, চামড়ার তৈরি জুতা বা অন্যান্য পণ্যের দাম তো কমেনি। তাহলে কাঁচা চামড়ার দাম এত কম কেন ? এখানে কোনো সিন্ডিকেট কাজ করছে, অথবা পরিকল্পিতভাবে এই শিল্পকে দুর্বল করে দেওয়া হচ্ছে।

মাঠপর্যায়ের ব্যবসায়ী ও মাদ্রাসা সংশ্লিষ্টদের অভিযোগ, প্রতিবছর সরকার চামড়ার দাম নির্ধারণ করলেও বাস্তবে সেই দাম কার্যকর করার কোনো দৃশ্যমান ব্যবস্থা থাকে না। ফলে কোরবানির চামড়া থেকে যে আর্থিক সুবিধা এতিমখানা, মাদ্রাসা ও সাধারণ মানুষ পাওয়ার কথা, তার বড় অংশ চলে যায় মধ্যস্বত্বভোগী ও প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর হাতে।

তবে এসব অভিযোগের বিষয়ে ভিন্ন মত দিয়েছে ট্যানারি মালিকপক্ষ। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সিনিয়র ভাইস চেয়ারম্যান সাখাওয়াত উল্লাহ বলেন, প্রতি বছরই কিছু বিচ্ছিন্ন অভিযোগ ওঠে। তবে এবার গত কয়েক বছরের তুলনায় চামড়া সংগ্রহ ও ব্যবস্থাপনা ভালো হয়েছে। গতকাল পর্যন্ত ৬০০ থেকে ৮০০ টাকায় চামড়া কেনা হয়েছে। এর সঙ্গে লবণ ও আড়তের খরচ যোগ করলে সরকার নির্ধারিত মূল্যের মধ্যেই পড়ে।

তবে সংশ্লিষ্টদের মতে, কোরবানির চামড়া খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে শুধু মূল্য নির্ধারণ নয়, মাঠপর্যায়ে তার কার্যকর বাস্তবায়ন, বাজার তদারকি এবং মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি। অন্যথায় প্রতিবছরের মতো এবারও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন গরিব মানুষ, এতিমখানা, মাদ্রাসা এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews