রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

আকবর শাহ – পাহাড়তলী রেললাইনজুড়ে মাদকের বিস্তার

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩০৬ বার পড়া হয়েছে

 

মোঃ জাহাঙ্গীর আলম,চট্রগ্রামঃ 

আকবর শাহ থেকে পাহাড়তলী পর্যন্ত রেললাইন ও সংলগ্ন বস্তি এলাকাগুলো দীর্ঘদিন ধরে চট্টগ্রামে মাদকের একটি বড় ট্রানজিট এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের অভিযোগ, রেললাইনের দুই পাশজুড়ে গড়ে ওঠা ছোট ছোট খুপরি ও অস্থায়ী ঘরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি ও হাতবদলের কার্যক্রম চলছে।

স্থানীয়দের দাবি, এসব খুপরিতে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সহজেই পাওয়া যায়। পাশাপাশি এলাকায় সক্রিয় রয়েছে একাধিক খুচরা মাদক বিক্রেতা। ফলে বিভিন্ন বয়সী মানুষ, বিশেষ করে তরুণ ও কিশোরদের কাছে মাদক সহজলভ্য হয়ে উঠেছে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, রেললাইনের আশপাশে উঠতি বয়সী তরুণদের জটলা। কয়েকটি স্থানে প্রকাশ্যে গাঁজা সেবনের ঘটনাও চোখে পড়ে। মূল সড়কের পশ্চিম পাশের কিছু খুপরি থেকে লোকজনকে বের হয়ে রেলস্টেশনমুখী যেতে দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, এসব স্থানে নিয়মিত মাদকের লেনদেন হয়ে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। তাদের অভিযোগ, খুপরিগুলোতে মাদক বিক্রি হলেও এর পেছনে রয়েছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি, যারা স্থানীয়ভাবে ‘বড় ভাই’ হিসেবে পরিচিত। মাদক ব্যবসা থেকে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে মাদকের এই অবাধ বাণিজ্য চললেও দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। ফলে এলাকার সামাজিক পরিবেশ ক্রমেই অবনতি ঘটছে এবং তরুণ সমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা বাড়ছে।

এ অবস্থায় দ্রুত মাদক বিক্রির স্থানগুলো চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা, সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা এবং নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তাদের বিশ্বাস, প্রশাসনের সমন্বিত ও কঠোর উদ্যোগ গ্রহণ করা হলে আকবর শাহ–পাহাড়তলী রেললাইনসংলগ্ন এলাকাকে মাদকমুক্ত করা সম্ভব হবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews