রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

চট্টগ্রাম জঙ্গল সলিমপুরে চার সড়ক নির্মাণে সেনাবাহিনীর উদ্যোগ

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩৪০ বার পড়া হয়েছে

মো: জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম : চট্টগ্রামের দীর্ঘদিনের অবহেলিত ও দুর্গম জনপদ জঙ্গল সলিমপুরকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে জরুরি ভিত্তিতে চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সড়কগুলো বাস্তবায়িত হলে সন্ত্রাস, বিচ্ছিন্নতা ও নাগরিক সুবিধাবঞ্চিত এই এলাকাটি মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

সড়ক নির্মাণ কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ২৬ ইসিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল আল মাসুদ, পিএসসি, ইঞ্জিনিয়ার।

তিনি বলেন, জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে দুর্গম ভূপ্রকৃতি, অপরিকল্পিত বসতি এবং যোগাযোগ সংকটের কারণে নানা সমস্যায় জর্জরিত। এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করতেই এই সড়ক নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি জানান, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রাথমিকভাবে কোনো আনুষ্ঠানিক বাজেট বরাদ্দ ছাড়াই সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনা ও নির্দেশনায় কাজ শুরু হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করা হবে। এর মধ্যে রয়েছে—

জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকা থেকে আলীনগর উচ্চ বিদ্যালয় পর্যন্ত একটি সংযোগ সড়ক।

আলীনগর থেকে টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত একটি সড়ক।

আলীনগর থেকে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-এর পাশ দিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পর্যন্ত একটি সড়ক।

পুরো এলাকার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সড়ক।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সড়কগুলো নির্মিত হলে জঙ্গল সলিমপুরের হাজারো বাসিন্দা সরাসরি চট্টগ্রাম শহর ও জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। এতে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত সহজ হবে, রোগীরা দ্রুত চিকিৎসাসেবা পাবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

এছাড়া উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমও আরও সহজ হবে, যা এলাকায় সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দাবি থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এবার সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন হলে জঙ্গল সলিমপুরের দীর্ঘদিনের অবকাঠামোগত পশ্চাৎপদতা দূর হবে এবং এলাকাটি একটি আধুনিক ও পরিকল্পিত জনপদে রূপ নিতে শুরু করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews