রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৩০ বার পড়া হয়েছে
News nimura

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম নগরীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরজুড়ে বর্জ্য সংগ্রহে এবার ১৪০টি অতিরিক্ত ট্রাক মোতায়েন করা হবে। একইসঙ্গে দায়িত্ব পালন করবেন ৩ হাজার ১০০ পরিচ্ছন্নকর্মী। এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডে পৃথক ট্রাকের মাধ্যমে অবিক্রিত ও নষ্ট চামড়াও সংগ্রহ করা হবে।

সোমবার (২৫ মে) এসব তথ্য জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ঈদুল আযহাকে কেন্দ্র করে নগরীতে বাড়তি বর্জ্য সৃষ্টি হয়। বিশেষ করে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ না করলে দুর্গন্ধ ও পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ে। এ কারণে জরুরি সেবা সচল রাখতে এবারও ৩১০০ পরিচ্ছন্নকর্মীর ছুটি বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটিতে প্রায় ১০০ থেকে ১৫০ জন পরিচ্ছন্নতাকর্মী দায়িত্ব পালন করবেন। তবে কোরবানির বর্জ্য অপসারণে টেন্ডার প্রক্রিয়ায় অতিরিক্ত লোকবল নিয়োগের সুযোগ না থাকায় বিদ্যমান কর্মীদের নিয়েই কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে অতিরিক্ত ১৪০টি ট্রাক ভাড়া করা হয়েছে। বর্তমানে নগরীর দৈনন্দিন বর্জ্য পরিবহনে ১৬০টির বেশি গাড়ি ব্যবহৃত হলেও নিয়মিত কার্যক্রম সচল রাখতে আলাদাভাবে এসব ট্রাক সংযুক্ত করা হয়েছে।

এবারের ঈদে নতুন উদ্যোগ হিসেবে চামড়া ব্যবসায়ীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা। তিনি বলেন, অনেক সময় বিক্রি না হওয়া বা নষ্ট চামড়া সড়কের পাশে কিংবা খোলা স্থানে পড়ে থেকে দুর্গন্ধ সৃষ্টি করে এবং জনদুর্ভোগ বাড়ায়। এ সমস্যা সমাধানে ঈদের দিন সন্ধ্যা ৬টা থেকে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ট্রাকের মাধ্যমে নষ্ট ও অবিক্রিত চামড়া সংগ্রহ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews