রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পদ্মা নদীতে

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩৩৮ বার পড়া হয়েছে

মোঃ জাহাঙ্গীর আলম :

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঘাটের ৭ নম্বর পন্টুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বাসে থাকা যাত্রীদের আগেই নামিয়ে দেওয়া হয়েছিল বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী – এসবি পরিবহন, এর একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিতে ওঠার প্রস্তুতিকালে হঠাৎ বাসটি সামনের দিকে এগিয়ে গিয়ে নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই ঘাট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের প্রস্তুতি নেয়।

উল্লেখ্য, গত মার্চ মাসেও দৌলতদিয়া ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই ঘাটে এমন দুর্ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews