রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

মিরসরাইয়ে ট্রেন-ড্রাম ট্রাক সংঘর্ষ

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৫৮ বার পড়া হয়েছে

মো: জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম – 

চট্টগ্রামের মিরসরাইয়ে বালুবোঝাই একটি ড্রাম ট্রাকের সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাময়িকভাবে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকার একটি লেভেল ক্রসিং গেটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালুবোঝাই ড্রাম ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে ট্রেনের গার্ড ও রেলকর্মীদের দ্রুত তৎপরতায় জরুরি ব্রেক প্রয়োগ করা হলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীদের মধ্যে সাময়িক ভোগান্তি দেখা দেয়। পরে উদ্ধার কার্যক্রম শেষে রেললাইন সচল করা হলে বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জেলা রেলওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews