রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

পটিয়ায় সাংবাদিকের ওপর হামলা যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩৩৪ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া এলাকায় সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় কথিত যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হামলার শিকার দৈনিক যুগান্তর-এর পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে পটিয়া পৌরসভা যুবদলের কথিত নেতা এস এম রেজা রিপনকে। এজাহারভুক্ত ৭ জনসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৯ জুন সকালে সাংবাদিক আবেদুজ্জামান আমিরী পটিয়া প্রেস ক্লাব-এ অন্যান্য সদস্যদের সঙ্গে সমসাময়িক বিষয় ও সংবাদ নিয়ে আলোচনা করছিলেন। দুপুর আনুমানিক ১টার দিকে এস এম রেজা রিপনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল অবৈধভাবে প্রেস ক্লাবে প্রবেশ করে। পরে তারা আবেদুজ্জামান আমিরীকে টেনে-হিঁচড়ে বাইরে এনে প্রকাশ্যে মারধর করে।

ভুক্তভোগী সাংবাদিক আবেদুজ্জামান আমিরী জানান, ২০২৫ সালের ৫ নভেম্বর দৈনিক যুগান্তর-এ ‘পটিয়ায় শ্রীমাই খালে দুই যুবদল নেতার ধ্বংসযজ্ঞ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর থেকেই যুবদল নেতা রিপন ও তার সহযোগীরা তার ওপর ক্ষুব্ধ ছিল। এর জের ধরে পরিকল্পিতভাবে প্রেস ক্লাবে ঢুকে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা অভিযোগ তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ইতোমধ্যে মামলাটি রেকর্ড করা হয়েছে এবং পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে এ ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews