রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে পূর্ব নাছিরাবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর পূর্ব নাছিরাবাদ ৪২ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের পলিটেকনিক এলাকায় কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো: ওসমান। অনুষ্ঠান পরিচালনা করেন ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মাহাবুব আলম।

মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: কামরুল ইসলাম, মো. কামাল, মো: ইব্রাহিম, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো:  সবুজ, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন অনিক, পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক মো:  হানিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরুল আল রাফিসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের উল্লেখযোগ্য অংশগ্রহণে পুরো পলিটেকনিক এলাকা মুখরিত হয়ে ওঠে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews