রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ যুবক আটক মানবিকতার অনন্য দৃষ্টান্ত মুহাম্মদ সোহেল সিকদার কারাত-২০২৬ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ পটিয়ায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী শুভ প্রবারণা পূর্ণিমা আজ আমার কপালে মনে হয় এটাই লেখা, মেনে নিয়েছি: পরীমনি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ, নেতৃত্বে আজিজুল-লোকমান বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত

সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়ায় ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ধর্মপুর ইউনিয়ন যুবদলের নেতা আবদু শুক্কুরসহ দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কালিয়াইশ বিওসি মোড়সংলগ্ন রেললাইনের ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও সেখানে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নেই। রেললাইনের দুই পাশে ঝোপঝাড় থাকায় সড়ক দিয়ে চলাচলকারী সিএনজি অটোরিকশা ও রিকশাচালকদের ট্রেন আসার বিষয়টি আগেভাগে বুঝতে অসুবিধা হয়।
স্থানীয়রা আরও জানান, ঝুঁকিপূর্ণ এই ক্রসিংয়ে ট্রেন চলাচলের সময় সতর্ক সংকেত বা হর্ন দেওয়ার বিষয়ে রেল কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি রেললাইনের পাশের ঝোপঝাড় পরিষ্কার না করায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত রেলক্রসিংটিতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এবং রেললাইনের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কারের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews