বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম এবার বিসিএস ক্যাডার ফারহান, ভুলে ভরা গল্পে বিরক্ত দর্শক হাল্যান্ডের গোলে ম্যানচেস্টার ডার্বিতে দুর্দান্ত জয় ১০ জনের ম্যানসিটির বুকের দুধ খাওয়ালে মায়ের কমতে পারে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে যুদ্ধ। এমন পরিস্থিতিতে, বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে আরও বেড়েছে উদ্বেগ। সৌদি আরবে হুতিদের নতুন হামলা এবং উপসাগরে ইরানের হামলার খবরের মধ্যে সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।

 

এর আগে, সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট- ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৯০ ডলার বা ২ দশমিক ৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে।

 

অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ২৭ ডলার বা ২ দশমিক ২৭ শতাংশ বেড়ে হয়েছে ১০২ দশমিক ৩২ ডলার। বাজার খোলার পর একপর্যায়ে উভয় ধরনের তেলের দামই ৩ শতাংশের বেশি বেড়েছিল।

একইদিন, হরমুজ প্রণালিতে একটি জাহাজে ছোড়া একটি প্রজেক্টাইল আঘাত হানলে আগুন ধরে যায়। পরে জাহাজটির ক্রুদের সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও)।

 

ইরানও জানিয়েছে, দেশটির উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় একজন নিহত এবং চারজন ক্রু আহত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews