

ছবি পোস্টের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বোর্নমাউথের বিপক্ষে সিটির প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচের আগে এই নতুন লুক নিয়েই ইতিহাদ স্টেডিয়ামের মাঠে ওয়ার্ম-আপ করতে নামেন হলান্ড।
গত জুলাইয়ে ফক্স স্পোর্টসে জেমস কর্ডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে হলান্ড জানিয়েছিলেন, স্ক্যান্ডিনেভিয়ান আরেক তারকা ও সুইডেনের সাবেক স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের পরামর্শেই এতদিন লম্বা চুল রেখেছিলেন তিনি। কর্ডেনকে হলান্ড বলেছিলেন, ‘জ্লাতান আমাকে কী বলেছিল জানেন? ‘‘কখনো চুল কাটবে না, কারণ আসল শক্তি লুকিয়ে থাকে চুলেই।’’’
নতুন চুলের ছাঁট নিয়ে কাল নিজের প্রথম ম্যাচে গোল পাননি হলান্ড
এমবি/নিউজনিমুরা