রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

বাংলাদেশের হয়ে ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে প্রতিনিধিত্ব করবে নির্মাতা মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে সিনেমাটি নির্বাচিত হয়েছে। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে রোববার (২৭ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয়া হয়।এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য জমা পড়েছিল মোট পাঁচটি সিনেমা। এগুলো হলো নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। প্রাথমিক বাছাইয়ের পর চারটি সিনেমা বিবেচনায় নেয়া হয়। সেখান থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের সিনেমা হিসেবে নির্বাচিত হয় ‘রইদ’। 

 

 

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে সাধু ও তার স্ত্রী পাগলির সম্পর্ককে ঘিরে। প্রেম, নীরবতা ও মানবিক অনুভূতির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে মানুষের চিরন্তন এক আদিম প্রেমের গল্প। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুসিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমান। অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্বের সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা মেজবাউর রহমান সুমন। তার মতে, ‘রইদ’-এর গল্পের মধ্য দিয়ে বাংলাদেশের এই অঞ্চলের সংস্কৃতি, চিন্তা ও জীবনকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তিনি মনে করেন, বাংলাদেশের সিনেমা সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এর সুফল পাওয়া যেতে পারে।

 

 

সিনেমাটি নির্বাচনের ক্ষেত্রে অস্কার বাংলাদেশ কমিটির সাত সদস্য মূল্যায়ন ও আলোচনা করেন। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমিষি।

 

এমবি/নিউজনিমুরা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews