রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

চট্টগ্রাম আনোয়ারা মা-মেয়েকে খুন, রহস্য উন্মোচন – দাবি পুলিশের

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৯৬ বার পড়া হয়েছে

নিশিতা বড়ুয়া, চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের পর হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের দাবি, ধার করা লক্ষাধিক টাকা পরিশোধ এড়াতে এবং ঋণসংক্রান্ত হলফনামার স্ট্যাম্প ছিনিয়ে নিতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ মাসুদ আলম।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি নিহত পরিবারের কাছ থেকে অটোরিকশা কেনার জন্য দুই দফায় প্রায় সোয়া লাখ টাকা ধার নিয়েছিলেন। পরে সেই টাকা ফেরত না দিতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়।

গত শনিবার রাতে আনোয়ারা উপজেলার চেনামতি বড়ুয়া পাড়ায় নিহত হন স্থানীয় বাসিন্দা সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। ঘটনার পরদিন রোববার রাতে নিহতের স্বজন ও প্রতিবেশী তেজপ্রিয় বড়ুয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ঘটনার পর অভিযুক্ত দ্রুত স্থান পরিবর্তন করে আত্মগোপনের চেষ্টা করেন। তাকে আটকের জন্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তদন্তে জানা যায়, নিহত সুজন বড়ুয়ার ঋণসংক্রান্ত কিছু স্ট্যাম্প চুরির উদ্দেশ্যে অভিযুক্ত রিমন বড়ুয়া একটি ছুরি নিয়ে বাড়ির পেছনে ওঁৎ পেতে ছিলেন। এ সময় এনি বড়ুয়া ঘর থেকে বের হয়ে তাকে দেখে ফেললে চিৎকার শুরু করেন। তখন অভিযুক্ত তাকে ছুরিকাঘাত করেন। পরে মায়ের চিৎকার শুনে মেয়ে প্রিয়ন্তী ঘটনাস্থলে এলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews