রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

হানি ট্র্যাপ সাজিয়ে পিতাকে হত্যা, দুই বছর পর ছেলেসহ জড়িতদের গ্রেপ্তারঃ পিবিআই

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩০৮ বার পড়া হয়েছে

মোঃ রকিব, চট্টগ্রামঃ চট্টগ্রামে সম্পত্তির লোভে এক নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’ সাজিয়ে নিজের বাবাকে অপহরণ ও হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পিবিআই । ঘটনার প্রায় দুই বছর পর হত্যাকাণ্ডে জড়িত মূল পরিকল্পনাকারী নিহতের ছেলে ও তার সহযোগীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সকালে চট্টগ্রামের পাহাড়তলী বারো-কোয়ার্টার এলাকায় পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পুলিশ সুপার (এসপি) এস এম রফিকুল ইসলাম।

পিবিআই জানায়, নিহত মজিবুর রহমান এর প্রথম সংসারের ছেলে বেলাল হোসেন এবং প্রথম স্ত্রীর বোনের স্বামী আব্দুল জলিল মিলে হত্যাকাণ্ডের পরিকল্পনা করে।

তদন্তে উঠে এসেছে, ২০২৪ সালের ৭ জুন পূর্বপরিকল্পনা অনুযায়ী এক নারীর মাধ্যমে ‘হানি ট্র্যাপ’ তৈরি করা হয়। পরে ঘুমের ওষুধ প্রয়োগ করে মুজিবুর রহমানকে অচেতন করা হয়। এরপর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ নগরীর হালিশহর থানার সাগরিকা টোল রোড সংলগ্ন ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়।

পুলিশ সুপার (এসপি) এস এম রফিকুল ইসলাম আরো জানান, নিহত মুজিবুর রহমান তার দ্বিতীয় সংসারের মেয়ে সালমা খানম-কে সম্পত্তি দিয়ে দিতে পারেন— এমন ধারণা থেকেই ক্ষুব্ধ হয়ে নিজের বাবাকে হত্যার পরিকল্পনা করে ছেলে বেলাল হোসেন।

তিনি বলেন, গ্রেপ্তারের পর আসামি বেলাল হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে এবং ঘটনার বিস্তারিত তথ্য দিয়েছে।

এর আগে, ২০২৪ সালের ৯ জুন হালিশহর থানা পুলিশ নগরীর সাগরিকা টোল রোড এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে মুজিবুর রহমানের মরদেহ উদ্ধার করে।

এদিকে, নিহতের দ্বিতীয় সংসারের মেয়ে সালমা খানম তার বাবা হত্যার ঘটনায় জড়িত ভাই বেলালসহ সংশ্লিষ্ট সকল আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

পিবিআই সূত্রে জানা গেছে, নিহত মুজিবুর রহমান পেশায় একজন বাবুর্চি ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলা এলাকায়।



                    
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews