রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

ছেলের ছুরিকাঘাতে পিতা খুন, ঘাতক পলাতক

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩২৮ বার পড়া হয়েছে
Oplus_131072

সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ছিন্নমূল সমাজ এলাকায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে নূরু উল্লাহ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সলিমপুর ৫ নম্বর ছিন্নমূল সমাজ এলাকার বেবি আপার গলিতে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে পিতা নূরু উল্লাহর সঙ্গে ছেলে আব্দুল্লাহর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল্লাহ ধারালো ছুরি দিয়ে তার পিতার বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই নূরু উল্লাহর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুল্লাহ পলাতক রয়েছেন।
নিহত নূরু উল্লাহ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করে আসছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানা-র অফিসার ইনচার্জ মহিনূল ইসলাম জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুক্ত আব্দুল্লাহকে গ্রেপ্তারে অভিযান চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews