বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম এবার বিসিএস ক্যাডার ফারহান, ভুলে ভরা গল্পে বিরক্ত দর্শক হাল্যান্ডের গোলে ম্যানচেস্টার ডার্বিতে দুর্দান্ত জয় ১০ জনের ম্যানসিটির বুকের দুধ খাওয়ালে মায়ের কমতে পারে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে চট্টগ্রামে শিক্ষা সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের চান্দগাঁওয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন Legend Foundation।

আজ আল-আমিন শিশু একাডেমিতে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ ও অনুপ্রেরণা জোগানো এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Legend Foundation-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাদ হোসাইন, সাবেক সভাপতি শাহজাহান আরিয়েন, সভাপতি আশরাফুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রবিন, সহ-সম্পাদক মির্জা আব্বাস, সাংবাদিক তৌফিক আলম চৌধুরী এবং বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ।

আয়োজকরা বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যেই শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে Legend Foundation।

শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews