রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ যুবক আটক মানবিকতার অনন্য দৃষ্টান্ত মুহাম্মদ সোহেল সিকদার কারাত-২০২৬ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ পটিয়ায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী শুভ প্রবারণা পূর্ণিমা আজ আমার কপালে মনে হয় এটাই লেখা, মেনে নিয়েছি: পরীমনি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ, নেতৃত্বে আজিজুল-লোকমান বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে
  • গত সপ্তাহে কাঁচামরিচ মিলেছে ১২০ টাকা কেজিতে। আজ শুক্রবারের বাজারে দাম হাঁকা হচ্ছে ১৬০ টাকা। ৪০ টাকা বাড়িয়ে তাল বেগুন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। একটা লাউয়ের জন্যও দিতে হচ্ছে ৮০ টাকার বেশি।

দাম বাড়ায় তালিকায় আছে শসা, টমেটো, করলাও। পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা মিলছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে।

 

বিক্রেতাদের অজুহাত, পণ্যের সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে। আর ক্রেতাদের অভিযোগ, মনিটরিংবিহীন বাজারে ইচ্ছেমতো দাম হাঁকছেন বিক্রেতারা।

 

চড়াভাব কাটছে না মাছের বাজারে। নদ-নদীর মিঠা পানির সুস্বাদু মাছের স্বাদ নেয়ার ইচ্ছে থাকলেও সাধ্য নেই স্বল্প আয়ের ক্রেতাদের। এক কেজি মাছের জন্য পকেট থেকে বেরিয়ে যাবে আটশ থেকে হাজার টাকার বেশি। তাই বেশিরভাগ মানুষের ভরসা চাষের মাছ।

 

কিন্তু সেখানেও দামের আঁচ লেগেছে। চাষের মাছের জন্য কেজিতে বাড়তি ৪০ থেকে ৫০ টাকা গুণতে হচ্ছে। চারশো-সাড়ে চারশোর টাকার নিচে মিলছে না এক কেজি রুই-কাতলা। তাই পরিবারের খাবার তাালিকায় আমিষের যোগান দিতে স্বল্প আয়ের মানুষের হিমশিম অবস্থা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews