রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, পাহাড়ে পালাল সন্ত্রাসীরা

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৯২ বার পড়া হয়েছে
Oplus_131072

সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর স্থাপিত ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছাতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে।

জানা যায়, সন্ত্রাসীরা প্রধান সড়কগুলো কেটে ফেলায় যৌথবাহিনীর সদস্যদের গাড়ি রেখে পায়ে হেঁটে দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে ঘটনাস্থলে যেতে হয়। এ সুযোগে হামলাকারীরা পাহাড়ের গভীরে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় তিন দশক ধরে জঙ্গল সলিমপুরের সরকারি খাস জমি দখল করে ভূমিদস্যু ও বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সেখানে নিজেদের আধিপত্য বজায় রেখে আসছিল।

চলতি বছরের ১৯ জানুয়ারি ওই এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীদের হামলায় র‌্যাবের এক কর্মকর্তা নিহত হন। ওই ঘটনার পর গত ৯ মার্চ যৌথবাহিনীর প্রায় ৪ হাজার সদস্যের সমন্বয়ে বড় ধরনের অভিযান পরিচালনা করা হয়। পরে এলাকাটি প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

অভিযানের পর সেখানে স্থায়ী ক্যাম্প স্থাপন করা হলেও পরবর্তীতে সেটি ভেঙে ফেলে সন্ত্রাসীরা। সংশ্লিষ্টদের ধারণা, এলাকায় পুনরায় আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যেই তারা এই দুঃসাহসিক হামলা চালিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews