রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত আহসান উল আলম মুন্না

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩৮৭ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম ব্যুরো:   চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন নেছা নার্গিস-এর কনিষ্ঠ পুত্র আহসান উল আলম মুন্না। তিনি সীতাকুণ্ড পৌরসভা এলাকার কৃতি সন্তান ও পরিচিত ছাত্রনেতা।

গত শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অনুমোদনে তকিবুল হাসান চৌধুরী তকি কে সভাপতি এবং সরোয়ার হোসেন রুবেল কে সাধারণ সম্পাদক করে ৩৮৩ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল এর পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এ কমিটিতে আহসান উল আলম মুন্নাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নতুন এই কমিটিতে গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় সীতাকুণ্ডসহ চট্টগ্রাম উত্তর জেলার রাজনৈতিক, সামাজিক ও ছাত্রসমাজের বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার এই অর্জনকে ঘিরে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

প্রতিক্রিয়ায় আহসান উল আলম মুন্না বলেন, দলের প্রতি আস্থা রেখে আমাদের ওপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে, তার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সংগঠনকে আরও শক্তিশালী করতে, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় এবং দলের আদর্শ বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।

তিনি আরও বলেন, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews