রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

সীতাকুণ্ডে বিশ্ব মাদকবিরোধী দিবসে শৈলী’র র‍্যালি ও মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

রিয়াজ উদ্দীন মাসুম, চট্টগ্রাম : বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড এ বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক উন্নয়ন সংস্থা শৈলী।

শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় সীতাকুন্ড পৌরসভা চত্বরে সংগঠনটির আয়োজনে এবং জেসমিন আরা বদিউল আলম কল্যাণ ট্রাস্ট-এর সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শৈলী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহিদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অনিক-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক বাজার কমিটির সভাপতি রেজাউল করিম বাহার, সীতাকুন্ড প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী, আজমল হোসেন হিরো, ইমাম হোসেন স্বপন, তপন চক্রবর্তী, সমিরণ ভট্টাচার্য, অমর শীল, রুবেল, রোমন, মোহাম্মদ হারুন, সাদেক, মুনমুন বনিক ও কাকলি বড়ুয়াসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমানে সমাজে মাদকের ভয়াবহ বিস্তার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের সহজলভ্যতার কারণে বিপথগামী হয়ে পড়ছে, যা পরিবার ও সমাজ উভয়ের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের নিয়মিত অভিযান সত্ত্বেও বিপুল পরিমাণ মাদক এখনও গোপনে ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেন তারা।

তারা আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; মাদক নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব।

মানববন্ধন থেকে বক্তারা মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সর্বস্তরে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews