রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ কাফেলার বর্ণাঢ্য হজ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩০২ বার পড়া হয়েছে

দেশের ঐতিহ্যবাহী হজ সেবা প্রতিষ্ঠান বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ কাফেলা-এর উদ্যোগে এ বছরের হাজীদের নিয়ে এক বর্ণাঢ্য হজ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড: আ ম কাজী হারুন উর রশীদ এবং সভাপতিত্ব করেন ড: আ. ক.ম. আবদুল কাদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. গিয়াস উদ্দিন তালুকদার, যিনি বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ ট্যুরস এন্ড ট্রাভেলস-এর চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর আরবি বিভাগের অধ্যাপক।

আলোচনায় অংশ নেন ড. মোহাম্মদ আল-আমিন, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম-এর সাবেক প্রো-ভিসি ড. আবু বকর রফিক, ড. ইফতেখার উদ্দিন চৌধুরীসহ দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, আলেম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে ড. গিয়াস উদ্দিন তালুকদার বলেন, হজ একটি কঠোর শৃঙ্খলা, ধৈর্য, নিয়মানুবর্তিতা এবং শারীরিক মানসিক একাগ্রতার ইবাদত। হাজীরা হজ পালনের মাধ্যমে যেমন আল্লাহর নির্ধারিত ফরজ ইবাদত সম্পন্ন করেন, তেমনি নিজেদের আচরণ ও ব্যবহারের মাধ্যমে দেশের সামাজিক মূল্যবোধ ও মর্যাদাও  বিশ্বদরবারে তুলে ধরেন। তিনি বলেন, হজের পবিত্র পরিবেশ যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় তিন সহস্রাধিক হাজী পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews