রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

আইআইইউসি ক্যাম্পাসে ইসলামী ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, রংপুর থেকে গ্রেপ্তার নিরাপত্তাকর্মী

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩০৮ বার পড়া হয়েছে

রিয়াজ উদ্দীন মাসুম, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক  বাংলাদেশের একটি এটিএম কালেকশন বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় অভিযুক্ত নিরাপত্তাকর্মী আইয়ুব আলী (৫৬)কে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে।

গত বুধবার ব্যাংকের দায়িত্বরত কর্মকর্তা দুপুরের খাবার খেয়ে এসে এটিএম বুথের টাকা গুনতে বসে দেখেন ১৭ লাখ টাকা নেই। এ ঘটনার পর পাওয়া যাচ্ছিল না বুথের নিরাপত্তা প্রহরীকেও। বুথে লাগানো সিসিটিভির ফুটেজে দেখা যায়, নকল চাবি দিয়ে এটিএম বুথ খুলে টাকা নিয়ে যাচ্ছেন নিরাপত্তা প্রহরী।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, নিরাপত্তাকর্মী আইয়ুব আলী নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করেন এবং ড্রয়ার থেকে টাকা একটি ব্যাগে ভরে দ্রুত স্থান ত্যাগ করেন।

সীতাকুণ্ড মডেল থানার এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিনুল ইসলাম জানান, মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় রংপুরে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আইয়ুব আলী রংপুরে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন। চুরি হওয়া অর্থের একটি অংশ তিনি কেনাকাটায় ব্যয় করেছেন এবং কিছু টাকা ওই নারীকে দিয়েছেন।

অন্যদিকে অভিযুক্তের প্রথম স্ত্রীর দাবি, গত সাত থেকে আট বছর ধরে আইয়ুব আলী পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখছিলেন না। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বর্তমানে তিনি অন্যের বাসায় কাজ করে সন্তানদের লেখাপড়ার খরচ বহন করছেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews