রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পটিয়া প্রেস ক্লাব থেকে নুর হোসেনের সদস্যপদ বাতিল

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকার অভিযোগে সদস্য নুর হোসেনকে থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত ক্লাবের এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অভিযোগ করা হয়, প্রেস ক্লাবের চেয়ার, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ কিছু মালামাল চুরির ঘটনায় নুর হোসেনের সম্পৃক্ততার বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি অভিযোগের বিষয়ে গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।

পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র ও অভ্যন্তরীণ বিধিমালা পর্যালোচনা করে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

এ বিষয়ে ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, সংগঠনের মর্যাদা, স্বচ্ছতা এবং কার্যক্রমের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের নীতিমালা লঙ্ঘনকারী যে কারও বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপস্থিত সদস্যরা সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে প্রেস ক্লাবের সুনাম ও শৃঙ্খলা অটুট রাখতে সকল সদস্যকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews