
মো: জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম : টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মানবিক সংকট দেখা দিয়েছে। উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় লাখো মানুষ পানিবন্দি হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। এ পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করেছেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মাহবুবুর রহমান।
সকাল থেকে দিনব্যাপী উপজেলার চৌধুরীপাড়া, ছড়ারকুল, মাদ্রাসা ৯ নম্বর ওয়ার্ড, চরপাড়া, হাসপাতাল এলাকা এবং সোনাকানিয়া ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। মাহবুবুর রহমানের পক্ষ থেকে পরিচালিত একটি টিম প্রায় ৪০০ পরিবারের মাঝে শুকনো খাবার এবং ৬০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রান্না করা বিরিয়ানি বিতরণ করে।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মাহবুবুর রহমান বলেন
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব। দেশের এই সংকটময় সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে সরকার, প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, বিত্তবান ব্যক্তি এবং সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন।
তিনি আরও বলেন, আমি সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট সাজ্জাদ, সাকিব, মোহাম্মদ সুমন, নজরুল ইসলাম আবিদসহ এলাকার তরুণ স্বেচ্ছাসেবকরা।