রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

চট্টগ্রাম ওয়াসায় ২৪২ কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি, শেষ হলো ১৩-২০ বছরের অপেক্ষা

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৯৬ বার পড়া হয়েছে

 

নিশিতা বড়ুয়া, চট্টগ্রাম: দীর্ঘদিনের পদোন্নতি জটিলতার অবসান ঘটিয়ে চট্টগ্রাম ওয়াসায় একযোগে ২৪২ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব গ্রহণের মাত্র ৪৫ দিনের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। এর ফলে কর্মকর্তাদের প্রায় ১৩ বছর এবং কর্মচারীদের প্রায় ২০ বছর পর পদোন্নতির সুযোগ সৃষ্টি হয়েছে।

ওয়াসা সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) ৩০টি পদে পদোন্নতি কার্যকর করা হয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৩২ জন কর্মকর্তা ও ২১০ জন কর্মচারী রয়েছেন।
দীর্ঘদিন পদোন্নতি বন্ধ থাকায় অনেক কর্মকর্তা-কর্মচারী যোগ্যতা থাকা সত্ত্বেও একই পদে কর্মরত ছিলেন। এতে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা ও কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। নতুন ব্যবস্থাপনা পরিচালকের উদ্যোগে সেই স্থবিরতা দূর করে পদোন্নতি প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে।

এদিকে, নগরীর পানি সরবরাহ উন্নয়নে কর্ণফুলী টানেল ব্যবহার করে ভাণ্ডালজুড়ি পানি শোধনাগার থেকে পতেঙ্গায় প্রতিদিন প্রায় ২ কোটি লিটার সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে পরিবহন লাইন স্থাপনের জন্য কর্ণফুলী টানেল কর্তৃপক্ষের সম্মতিও পাওয়া গেছে।

চট্টগ্রাম ওয়াসা জানিয়েছে, দীর্ঘদিন ধরে আটকে থাকা পদোন্নতি নিষ্পত্তির মাধ্যমে যোগ্য কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews