শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ম/র/দেহ উদ্ধার নিখোঁজ স্বজনের খোঁজে ‘ছবির দেয়ালেই’ শেষ আশ্রয় নেপালিদের সৌদি আরব জাতীয়তাবাদী ফোরাম উদ্যেগে বি এন পি,র ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন আদালতে হাজির চিত্রনায়ক রিয়াজ, আবেদন করেও পেলেন না আগাম জামিন শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর নারাজি আবেদন, ফের শুনানি ২০ অক্টোবর ২০২৬বাংলাদেশে এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা একশো ছাড়িয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের সমালোচনার মুখে আইয়ুব বাচ্চুর ‘উত্তরাধিকার’ প্রকল্প স্থগিত চট্টগ্রামে Legend Foundation-এর উদ্যোগে SSC কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার নির্দেশন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ নাজেম উদ্দীনের Renth অ্যাপ

মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ম/র/দেহ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ৬টার দিকে একটি বাসার সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে রিধিকা রিধির মরদেহ পায়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পরিচিতি পান রিধিকা রিধি। পরবর্তীতে অভিনয়েও নিয়মিত কাজ শুরু করেন তিনি। বিভিন্ন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন এই অভিনেত্রী।

রিধিকা রিধির অভিনীত নাটকের মধ্যে রয়েছে—‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘পিনিক ম্যান ৪’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’, ‘চাষার বউ ডাক্তার’ ও ‘লেডি বাটপার’।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

­এমবি/নিউজনিমুরা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews