বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ, নেতৃত্বে আজিজুল-লোকমান বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায়

রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ, নেতৃত্বে আজিজুল-লোকমান

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ‘রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নয়ন, ঝুঁকি মোকাবিলা ও অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে সংগঠনটি গঠন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাত ৮টায় রাঙ্গামাটির বনরূপা এলাকার একটি রেস্তোরাঁয় সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।

এতে চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলামকে সভাপতি এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মীর মো. লোকমান হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে দ্য ডেইলি ইন্ডাস্ট্রির জেলা প্রতিনিধি আশিকুর রায়হান ভূঁইয়াকে কোষাধ্যক্ষ, দৈনিক প্রভাতী বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. জাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক নতুন সময়ের জেলা প্রতিনিধি মঈন উদ্দীন খোকন ও সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন রাজীব দাশকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews