রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ যুবক আটক মানবিকতার অনন্য দৃষ্টান্ত মুহাম্মদ সোহেল সিকদার কারাত-২০২৬ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ পটিয়ায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী শুভ প্রবারণা পূর্ণিমা আজ আমার কপালে মনে হয় এটাই লেখা, মেনে নিয়েছি: পরীমনি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ, নেতৃত্বে আজিজুল-লোকমান বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত

কারাত-২০২৬ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র (USS WARRIOR)। রোববার (১ নভেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছায়।

৬৮ মিটার দৈর্ঘ্যের জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোইটের নেতৃত্বে সফরকারী দলকে স্বাগত জানান কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মীর মো. মাহবুবুল হাসান। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী সামরিক রীতিতে বাদ্য পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে বরণ করে নেয়।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, দুই দেশের সামরিক সহযোগিতা জোরদার, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে এ যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে। বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোইট, হেড অব ডেলিগেশন ক্যাপ্টেন স্টিফেন্স এবং মার্কিন ডিফেন্স অ্যাটাশেসহ একটি প্রতিনিধিদল কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল মোস্তাক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিকসের (এসএমডব্লিউটি) অডিটোরিয়ামে মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে দুই দেশের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews