
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌদি আরব জাতীয়তাবাদী ফোরামের(চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাকিল আহমেদের সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ এমপি,র প্রবাসী রাজনৈতিক সচিব আসিফ খান সবুজ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ আলম, সাইফুল ইসলাম কিরন মোহাম্মদ ইউসুফ গাজী,মোঃ সারোয়ার আহমেদ
,ইব্রাহিম মুন্সী,মোহাম্মদ ওসমান,মামুন মিজান আরও অনেক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আসিফ খান সবুজ বলেন, বাংলাদেশের ইতিহাসে একজন সংসদ সদস্য তাঁর নির্বাচনী এলাকার প্রবাসীদের খোঁজখবর নেওয়া এবং তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্য একজন প্রতিনিধি নিয়োগ করেছেন। এটি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত এবং প্রবাসীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।
প্রবাসীরা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের সমস্যা, সুখ-দুঃখ ও প্রত্যাশার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা অত্যন্ত জরুরি।
