বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী ভেনিসে অভিনেত্রী বাঁধনকে মারধর-হেনস্তার অভিযোগ এ জে খাঁন ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ খাঁন সবুজের অর্থায়নে চাল বিতরণ পরীমনির ‘তিন নাম্বার জন ডান চাইনিজ সাজের মেহজাবীনকে ফ্যাশনে টেক্কা দিলেন আদনান আল রাজীব নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ দুর্যোগে প্রাণহানি বেড়ে ১ হাজার ৩৬৫ জন মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ম/র/দেহ উদ্ধার নিখোঁজ স্বজনের খোঁজে ‘ছবির দেয়ালেই’ শেষ আশ্রয় নেপালিদের সৌদি আরব জাতীয়তাবাদী ফোরাম উদ্যেগে বি এন পি,র ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন আদালতে হাজির চিত্রনায়ক রিয়াজ, আবেদন করেও পেলেন না আগাম জামিন শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর নারাজি আবেদন, ফের শুনানি ২০ অক্টোবর

ভেনিসে অভিনেত্রী বাঁধনকে মারধর-হেনস্তার অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ইতালির ভেনিসে মারধর ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসে অবস্থানকালে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে পানি, কোকাকোলা ও পচা ডিম নিক্ষেপ করেন বলে অভিযোগ করেছেন তিনি।

 

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এসব অভিযোগ করেন বাঁধন। তার দাবি, জুলাই আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতাকর্মী তার ওপর হামলা ও হেনস্তা চালান।

 

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের ছাত্রলীগের পরিচয় দিয়ে বাঁধনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তাকে হেনস্তার চেষ্টা করছেন। একপর্যায়ে সঙ্গে থাকা তার ভাই তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

 

ফেসবুক লাইভে বাঁধন বলেন, তিনি তার ভাইয়ের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাঙালি তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। তার গায়ে পানি ও কোক ছুড়ে মারা হয়। এতে তিনি পুরোপুরি ভিজে যান। এ সময় তার ভাইয়ের ছোট শিশুসন্তানও সঙ্গে ছিল বলে জানান তিনি।

 

বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তার গায়ে হাত তোলেন, তার ফোন ফেলে দেন এবং কানের কাছে আঘাত করেন।

 

ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাঁধন বলেন, তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে আখ্যায়িত করা হয়। তিনি জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন বলেও জানান। তার দাবি, হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করেন। একই সঙ্গে তারা এসব ঘটনার ভিডিও ধারণ করে লাইভ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছিলেন।

 

ঘটনার পর স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন বাঁধন।

 

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন এই অভিনেত্রী।

 

  1. এমবি/নিউজনিমুরা
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews