বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার-গুলি ও চাবুকসহ রোহিঙ্গা গ্রেপ্তার টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযান, ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার উখিয়ার বালুখালী সীমান্তে কাদায় লুকানো ৩০ হাজার ইয়াবা উদ্ধার নাইক্ষ্যংছড়িতে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আকাশ তারা সংগঠন-এটিএসের ৫৫তম বাকলিয়া থানা শাখার অভিষেক অনুষ্ঠিত ভারতীয় উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’ মিস ইউনিভার্সে ভোট চাইলেন সামিরা খান মাহি কলমের এক খোঁচায় ৫ বছরের চাকরি ৪ বছর, আটকে গেল শিক্ষকের প্রভিডেন্ট ফান্ডের টাকা পটিয়ায় ‘প্রত্যয়ী আন্তঃবিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর ফাইনাল অনুষ্ঠিত, সেরা বক্তা ইশরাক

মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজারের পান বাজার রোডে এ অভিযান চালানো হয়। সোমবার (২৩ নভেম্বর) এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার মৃত দিল মোহাম্মদের ছেলে আমিনুল হক (২৬), পশ্চিম মরিচ্যা এলাকার নুরুল আলমের ছেলে এহসানুল করিম (২৬) এবং পাতাবাড়ী এলাকার আবু তাহেরের ছেলে রশিদ আহমদ (৩৪)

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-১৫-এর সিপিএসসি-এর একটি আভিযানিক দল রামু থানা এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মরিচ্যা বাজারের পান বাজার রোডে কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হলে ২০ হাজার পিস ইয়াবা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে অবৈধ পথে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে যানবাহনে পরিবহন ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অভিযানে উদ্ধার করা ইয়াবা ও অটোরিকশা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এমবি/নিউজনিমুরা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews