বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার-গুলি ও চাবুকসহ রোহিঙ্গা গ্রেপ্তার টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযান, ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার উখিয়ার বালুখালী সীমান্তে কাদায় লুকানো ৩০ হাজার ইয়াবা উদ্ধার নাইক্ষ্যংছড়িতে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আকাশ তারা সংগঠন-এটিএসের ৫৫তম বাকলিয়া থানা শাখার অভিষেক অনুষ্ঠিত ভারতীয় উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’ মিস ইউনিভার্সে ভোট চাইলেন সামিরা খান মাহি কলমের এক খোঁচায় ৫ বছরের চাকরি ৪ বছর, আটকে গেল শিক্ষকের প্রভিডেন্ট ফান্ডের টাকা পটিয়ায় ‘প্রত্যয়ী আন্তঃবিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর ফাইনাল অনুষ্ঠিত, সেরা বক্তা ইশরাক

নাইক্ষ্যংছড়িতে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৫০ পিস বার্মিজ ইয়াবাসহ মনির আহম্মেদ (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদরের ১ নম্বর জিপি গেটের সামনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মনির আহম্মেদ কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের বাসিন্দা। তিনি ইব্রাহিম খলিলের ছেলে।

১১ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে সবুজ রঙের ২০০ পিস ও হলুদ রঙের ১৯ হাজার ৭৫০ পিসসহ মোট ১৯ হাজার ৯৫০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার সিজার মূল্য ৫৯ লাখ ৮৫ হাজার টাকা। এছাড়া জব্দ করা সিএনজি অটোরিকশার মূল্য ৪ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মাদক ও যানবাহনের সিজার মূল্য ৬৩ লাখ ৮৫ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তি, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম নিয়মিত পর

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews