বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার-গুলি ও চাবুকসহ রোহিঙ্গা গ্রেপ্তার টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযান, ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার উখিয়ার বালুখালী সীমান্তে কাদায় লুকানো ৩০ হাজার ইয়াবা উদ্ধার নাইক্ষ্যংছড়িতে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আকাশ তারা সংগঠন-এটিএসের ৫৫তম বাকলিয়া থানা শাখার অভিষেক অনুষ্ঠিত ভারতীয় উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’ মিস ইউনিভার্সে ভোট চাইলেন সামিরা খান মাহি কলমের এক খোঁচায় ৫ বছরের চাকরি ৪ বছর, আটকে গেল শিক্ষকের প্রভিডেন্ট ফান্ডের টাকা পটিয়ায় ‘প্রত্যয়ী আন্তঃবিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর ফাইনাল অনুষ্ঠিত, সেরা বক্তা ইশরাক

টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযান, ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে একই দিনে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৮ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্য অভিযানে পাচারকারীদের ফেলে যাওয়া একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে উদ্ধার করা হয় আরও ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তি পালিয়ে গেছেন। অভিযানে একটি প্রাইভেট কার ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ও সকালে টেকনাফের শাপলা চত্বর এবং নাফ নদীসংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকায় অভিযান দুটি পরিচালনা করে বিজিবি-২ ব্যাটালিয়নের সদস্যরা।

বিজিবি সূত্রে জানা যায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বাজারসংলগ্ন শাপলা চত্বর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। কক্সবাজারের উদ্দেশ্যে ইয়াবার একটি চালান পাচারের তথ্য পেয়ে সেখানে অবস্থান নেয় বিজিবির একটি আভিযানিক দল।

সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেট্রো-খ-১২-৯৪৪৩ নম্বরের একটি সাদা প্রোটন সাগা প্রাইভেট কার শাপলা চত্বরে পৌঁছালে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িটি তল্লাশি করে পেছনের সিটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালক মো. ইয়াসিন (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা হয় ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেট কার ও একটি ভিভো অ্যান্ড্রয়েড ফোন।

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে নাফ নদীসংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকায় দ্বিতীয় অভিযান চালায় বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সেখানে অবস্থান নেয়।

বিজিবি জানায়, এ সময় দুটি সন্দেহভাজন ব্যক্তিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় নাফ নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। পরে নৌকাটি নদীর তীরে পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি বেড়িবাঁধের কাছে নৌকাসহ মালামাল ফেলে পাশের কেওড়াবাগানে পালিয়ে যান।

পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত করা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় নৌকাটিও জব্দ করা হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন টেকনাফের ইমরান ও ইয়াসের (২৪)। বিজিবির বিজ্ঞপ্তিতে তাঁদের বাবার নাম যথাক্রমে আব্দুল শুকুর ও মৃত নূর বাসার বলে উল্লেখ করা হয়েছে।

বিজিবি জানায়, দুটি অভিযানে উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ১ লাখ ২৮ হাজার পিস। আটক ব্যক্তি, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা অন্যান্য মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews