বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার-গুলি ও চাবুকসহ রোহিঙ্গা গ্রেপ্তার টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযান, ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার উখিয়ার বালুখালী সীমান্তে কাদায় লুকানো ৩০ হাজার ইয়াবা উদ্ধার নাইক্ষ্যংছড়িতে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আকাশ তারা সংগঠন-এটিএসের ৫৫তম বাকলিয়া থানা শাখার অভিষেক অনুষ্ঠিত ভারতীয় উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’ মিস ইউনিভার্সে ভোট চাইলেন সামিরা খান মাহি কলমের এক খোঁচায় ৫ বছরের চাকরি ৪ বছর, আটকে গেল শিক্ষকের প্রভিডেন্ট ফান্ডের টাকা পটিয়ায় ‘প্রত্যয়ী আন্তঃবিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর ফাইনাল অনুষ্ঠিত, সেরা বক্তা ইশরাক

আকাশ তারা সংগঠন-এটিএসের ৫৫তম বাকলিয়া থানা শাখার অভিষেক অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে
  1. বাংলাদেশের বৃহত্তর রাজনীতিমুক্ত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আকাশ তারা সংগঠন-এটিএসের ৫৫তম বাকলিয়া থানা শাখার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২০ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জনতার এমপি ও সমাজবন্ধু মীর মোহাম্মদ রমজান আলী প্রেম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের মহাসচিব, লেখক ও কবি মো. নুরেআলম সিদ্দিক। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কাজী সুজন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকাশ তারা সংগঠন-এটিএস কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও বাকলিয়া থানা শাখার সভাপতি মোহাম্মদ টিপু। সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও বাকলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবছার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংবাদিক মোহাম্মদ রোকন উদ্দিন জয়, জামাল উদ্দিন, মোহাম্মদ বাবুল হক, মোহাম্মদ কামাল ও চন্দন ধর।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মোহাম্মদ রাকিব ও টিটু শীল, কেন্দ্রীয় কমিটির আপ্যায়নবিষয়ক দায়িত্বপ্রাপ্ত এবং চন্দনাইশ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ শফি সওদাগর, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সাংবাদিক আব্দুর রহিম রাকিব, ত্রাণবিষয়ক সম্পাদক উত্তম দত্ত এবং সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক শিল্পী আল-আমিন পরদেশী।

 

বাকলিয়া থানা শাখার সহসভাপতি মোহাম্মদ সৈয়দ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নাজিমউদ্দীন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নেজামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় মোহাম্মদ বেলাল, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ হাসান, সাগর, তৈয়ব, নাছির, খোকন, এরশাদ, পিন্টু, ফরহাদ, কাইছার, রফিক, তপন, সুস্ময়, রাজু, আমান আহমেদ, আতিকুর রহমান, প্রদীপ দেবনাথ ও রবিউল হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews