বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার-গুলি ও চাবুকসহ রোহিঙ্গা গ্রেপ্তার টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযান, ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার উখিয়ার বালুখালী সীমান্তে কাদায় লুকানো ৩০ হাজার ইয়াবা উদ্ধার নাইক্ষ্যংছড়িতে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আকাশ তারা সংগঠন-এটিএসের ৫৫তম বাকলিয়া থানা শাখার অভিষেক অনুষ্ঠিত ভারতীয় উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’ মিস ইউনিভার্সে ভোট চাইলেন সামিরা খান মাহি কলমের এক খোঁচায় ৫ বছরের চাকরি ৪ বছর, আটকে গেল শিক্ষকের প্রভিডেন্ট ফান্ডের টাকা পটিয়ায় ‘প্রত্যয়ী আন্তঃবিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর ফাইনাল অনুষ্ঠিত, সেরা বক্তা ইশরাক

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার-গুলি ও চাবুকসহ রোহিঙ্গা গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭ থেকে একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খোসা ও চাবুকসহ জাবেদ হোসেন (২৭) নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাত ৩টা ২৫ মিনিটের দিকে ক্যাম্প-১৭ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প-১৭ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম জোরহমান এবং মায়ের নাম মরিয়ম।

 

অভিযানকালে তার হেফাজত থেকে একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খালি খোসা, একটি চাবুক ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার জাবেদ হোসেন ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

এসআরবি-১৫ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার এবং রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews