বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার-গুলি ও চাবুকসহ রোহিঙ্গা গ্রেপ্তার টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযান, ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার উখিয়ার বালুখালী সীমান্তে কাদায় লুকানো ৩০ হাজার ইয়াবা উদ্ধার নাইক্ষ্যংছড়িতে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আকাশ তারা সংগঠন-এটিএসের ৫৫তম বাকলিয়া থানা শাখার অভিষেক অনুষ্ঠিত ভারতীয় উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’ মিস ইউনিভার্সে ভোট চাইলেন সামিরা খান মাহি কলমের এক খোঁচায় ৫ বছরের চাকরি ৪ বছর, আটকে গেল শিক্ষকের প্রভিডেন্ট ফান্ডের টাকা পটিয়ায় ‘প্রত্যয়ী আন্তঃবিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর ফাইনাল অনুষ্ঠিত, সেরা বক্তা ইশরাক

পটিয়ায় ‘প্রত্যয়ী আন্তঃবিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর ফাইনাল অনুষ্ঠিত, সেরা বক্তা ইশরাক

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

যুক্তি, জ্ঞান ও মননশীলতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘প্রত্যয়ী আন্তঃবিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত পর্ব। শুক্রবার (১৩ নভেম্বর) কালারপোলের চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় ছিল— ‘বাংলাদেশে গণতন্ত্র সুসংহত করতে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের চেয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার অধিক গুরুত্বপূর্ণ।’ প্রতিযোগিতায় বিপক্ষে দলের হয়ে অংশ নেন নেওয়াজ, তায়েব ও সায়েম। পক্ষে দলের হয়ে অংশ নেন রিফাত, সাঈদ ও ইশরাক। যুক্তি ও পাল্টা যুক্তির লড়াইয়ে শেষ পর্যন্ত পক্ষে দল বিজয়ী হয়। প্রতিযোগিতায় সাবলীল উপস্থাপনা ও বিশ্লেষণী দক্ষতার জন্য সেরা বক্তা নির্বাচিত হন আজমাইন আমান ইশরাক।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহমান হিলু, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, ৪নং কোলাগাঁও ইউনিয়ন বিএনপি। প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সোলাইমান, প্রধান উপদেষ্টা, মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফ মাহমুদ চৌধুরী, উপদেষ্টা, মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘ; মো. মিজানুর রহমান (তুহিন), সাবেক বিসিএস ক্যাডার (৩৪তম বিসিএস); মোহাম্মদ হাসান, ভূমি উপ-সহকারী কর্মকর্তা, চান্দগাঁও ভূমি অফিস, মহানগর, চট্টগ্রাম; আশরাফুল হক নয়ন, সাবেক ক্রীড়া সম্পাদক, মোহাম্মদ নগর অর্নিবাণ ক্লাব, সরোয়ার আজম খান, এবং সালাহউদ্দিন মোহাম্মদ ইমরান, সুজন,মানিক,সহ আরো অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক রেফাত হোসেন রবিন।

 

উদ্বোধক আব্দুর রহমান হিলু তাঁর বক্তব্যে তরুণদের জ্ঞানচর্চা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা প্রয়োজন। এতে তাদের আত্মবিশ্বাস, চিন্তাশক্তি ও নেতৃত্বের যোগ্যতা বৃদ্ধি পাবে।

 

প্রধান অতিথি মোহাম্মদ সোলাইমান তাঁর বক্তব্যে বলেন, একটি সচেতন ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে যুক্তিবাদী তরুণ প্রজন্মের বিকল্প নেই। বিতর্ক মানুষকে নিজের মতামত প্রকাশের পাশাপাশি অন্যের মতামতকে সম্মান করতে শেখায়। তিনি মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের উদ্যোগের প্রশংসা করে বলেন, স্থানীয় পর্যায়ে তরুণদের নিয়ে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি আরো বলন এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে আরও অনেক প্রতিভাবান তরুণ নেতৃত্ব উঠে আসবে।

 

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে সমসাময়িক বিভিন্ন বিষয়, শিক্ষা, রাজনীতি, সামাজিক মূল্যবোধ, নাগরিক দায়িত্ব ও তরুণদের ভবিষ্যৎ ভাবনা নিয়ে আলোচনা করেন। তাঁরা শিক্ষার্থীদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন। একই সঙ্গে মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের সাংগঠনিক কার্যক্রম, তরুণদের সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে এমন আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁরা আশা প্রকাশ করেন, সংগঠনটি ভবিষ্যতেও শিক্ষা, সংস্কৃতি ও সমাজের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

 

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ ইমরান সংগঠনটির প্রতিষ্ঠার পটভূমি, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, তরুণদের প্রতিভা বিকাশ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরির উদ্দেশ্য নিয়েই প্রত্যয়ী সংঘের যাত্রা। আগামী দিনেও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংগঠনের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

 

সভাপতির বক্তব্যে রেফাত হোসেন রবিন আমন্ত্রিত অতিথি, অংশগ্রহণকারী বিতার্কিক ও আয়োজনে সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তরুণদের মেধা ও যোগ্যতা বিকাশে এমন আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করবে প্রত্যয়ী সংঘ। তিনি সংঘঠনের স্লোগান “এসো নিজে বদলে যাই,বদলে দিই সমাজ” এর উপর অটুট, ও সুদৃঢ় থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দীন সুজন।

 

মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘ আয়োজিত এ প্রতিযোগিতায় স্থানীয় তরুণদের মধ্যে বিতর্ক।চর্চা, জ্ঞানভিত্তিক আলোচনা ও নেতৃত্বের বিকাশে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ ইমরান প্রতিষ্ঠার পটভূমি, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, তরুণদের প্রতিভা বিকাশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরির লক্ষ্য নিয়েই প্রত্যয়ী সংঘের যাত্রা শুরু। ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংগঠনের পরিধি বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

সভাপতির বক্তব্যে রেফাত হোসেন রবিন অতিথি, অংশগ্রহণকারী বিতার্কিক ও আয়োজনে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি তরুণদের মেধা ও যোগ্যতা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের স্লোগান— ‘এসো নিজে বদলে যাই, বদলে দিই সমাজ’— বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দীন সুজন।

আয়োজকদের মতে, এ প্রতিযোগিতার মধ্য দিয়ে স্থানীয় তরুণদের মধ্যে বিতর্কচর্চা, জ্ঞানভিত্তিক আলোচনা ও নেতৃত্ব বিকাশে নতুন আগ্রহ তৈরি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews