রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে
Oplus_131072

 

দিদারুল আলম, চট্টগ্রাম: শিক্ষাঙ্গনে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত পরিবেশ নিশ্চিতের দাবিতে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা মাদক ও সন্ত্রাসবিরোধী স্লোগান দেন। সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতা ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মসিউল আলম স্বপন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের কোনো স্থান নেই। নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন মাসুদ বলেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ক্যাম্পাসে শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

কর্মসূচিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews