রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহায় চট্টগ্রাম নগরে বর্জ্য অপসারণে ১৪০ ট্রাক, মাঠে থাকবে ৩১০০ পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছেন শান্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ সাতকানিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যুবদল নেতাসহ নিহত ২ মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব ভেনিসের সাগরপাড়ে উজ্জীবিত বাঁধনের আইভরি ম্যাজিক নতুন চুলের ছাঁট নিয়ে হলান্ড, ‘কে কী বলল, তাতে কী আসে যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ২ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীর আলীর মৃত্যুদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৮৮ বার পড়া হয়েছে

মোঃ আতিক উল্লাহ,  চট্টগ্রাম : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আয়াতকে অপহরণ, হত্যা এবং মরদেহ ছয় টুকরো করার বহুল আলোচিত মামলায় একমাত্র আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ দুপুরে চট্টগ্রাম ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-এর বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, গত শনিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। মামলাটিতে মোট ৩৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকার নয়ারহাটে বাড়ির পাশের মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু আয়াত।

তদন্তে বেরিয়ে আসে, মুক্তিপণের উদ্দেশ্যে প্রতিবেশী আবীর আলী শিশুটিকে অপহরণ করেন। পরে কোথাও লুকিয়ে রাখার সুযোগ না পেয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর প্রমাণ গোপন করতে মরদেহ ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেয় অভিযুক্ত।

ঘটনার ১৬ দিন পর, ৩০ নভেম্বর আউটার রিং রোড এলাকার আকমল আলী ঘাট সংলগ্ন সুইচ গেইটের একটি গর্ত থেকে আয়াতের দুই পা উদ্ধার করা হয়। পরদিন একই এলাকা থেকে শিশুটির খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI)।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বহুল আলোচিত এই মামলায় আদালত একমাত্র আসামি আবীর আলীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আয়াতকে অপহরণ, হত্যা এবং মরদেহ ছয় টুকরো করার বহুল আলোচিত মামলায় একমাত্র আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ দুপুরে চট্টগ্রাম ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-এর বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, গত শনিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। মামলাটিতে মোট ৩৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকার নয়ারহাটে বাড়ির পাশের মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু আয়াত।

তদন্তে বেরিয়ে আসে, মুক্তিপণের উদ্দেশ্যে প্রতিবেশী আবীর আলী শিশুটিকে অপহরণ করেন। পরে কোথাও লুকিয়ে রাখার সুযোগ না পেয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর প্রমাণ গোপন করতে মরদেহ ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেয় অভিযুক্ত।

ঘটনার ১৬ দিন পর, ৩০ নভেম্বর আউটার রিং রোড এলাকার আকমল আলী ঘাট সংলগ্ন সুইচ গেইটের একটি গর্ত থেকে আয়াতের দুই পা উদ্ধার করা হয়। পরদিন একই এলাকা থেকে শিশুটির খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI)।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বহুল আলোচিত এই মামলায় আদালত একমাত্র আসামি আবীর আলীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews